| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৮:৫১:৫৪:অপরাহ্ন  |  ২৯৪৫২৬ বার পঠিত
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

রিপোর্টার্স ডেস্ক: মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সদর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়।

খাবার গ্রহণের কিছুক্ষণ পরে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ১৭ জন শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। এই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ ছাড়া বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেখতে যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪