রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রাজবাড়ী সার্কিট হাউজের হলরুমে দিনব্যাপী এই সেমিনার ও কর্মশালা শুরু হয়।
এতে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার মোহাম্মদ মর্জুর মোরশেদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এ কর্মশালায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ৭০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
সেমিনার ও প্রশিক্ষণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব এবং গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
পরে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু