| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপার যুবকের মরদেহ ফরিদপুরে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৯:৫৮:৪০:অপরাহ্ন  |  ২২৬৭৮৯ বার পঠিত
শৈলকুপার যুবকের মরদেহ ফরিদপুরে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এক যুবকের মরদেহ ফরিদপুর থেকে উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নিহত মাসুম বিল্লাহ (২৫) শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তার দেড় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানায়, ফরিদপুরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাসুমের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পরিবারের দাবি ভিন্ন। তারা বলছেন, মাসুম বিল্লাহ ঢাকায় একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন। ঈদের পর তাকে ফরিদপুরে বদলি করা হয়। ঘটনার দুইদিন আগে তিনি বাড়িতে এসেছিলেন এবং স্বাভাবিক আচরণ করছিলেন।

পরিবারের অভিযোগ, মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪