| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ভোজ্যতেলের অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ২০:৫৮:৫৬:অপরাহ্ন  |  ২৪০০৬৯ বার পঠিত
ঝিনাইদহে ভোজ্যতেলের অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সদর থানার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়েও নজরদারি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেসার্স মজিদ স্টোরকে ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় শাহা স্টোরকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ ও বাজারে মূল্য অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪