| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৫:২১:০২:অপরাহ্ন  |  ৩১৩৮৪৬ বার পঠিত
জামালপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ডিবি (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) এবং পৃথক অভিযানে হেরোইনসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জামালপুরের আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে।

এছাড়া জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নাবের ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়ার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) এবং মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন।

জামালপুর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে শেরপুর-জামালপুর সেতু সংলগ্ন ছনকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর ডিবি (১)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪