| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁধে চড়ে হাসিমুখে অনন্ত ও সালমানের পুরনো ছবি ভাইরাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৬:৫০:৫১:অপরাহ্ন  |  ৬৩৯৯৮ বার পঠিত
কাঁধে চড়ে হাসিমুখে অনন্ত ও সালমানের পুরনো ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা ও পুরনো ছবি শেয়ার করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, অনন্ত আম্বানির কাঁধে চড়ে আছেন সালমান খান দুজনই হাস্যোজ্জ্বল মুহূর্তে রয়েছেন। ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জন্মদিন উপলক্ষে দেওয়া বার্তায় সালমান খান অনন্ত আম্বানিকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই মানুষটিই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এছাড়া অনন্তকে নিজের ছোট ভাইয়ের মতো উল্লেখ করে তার মানবিক গুণের প্রশংসা করেন সালমান খান। তিনি অনন্তের দীর্ঘায়ু ও সাফল্য কামনাও করেন।

এদিকে অনন্ত আম্বানির জন্মদিন ঘিরে ভারতের জয়পুরে চলছে জমকালো আয়োজন। অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খান, রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং দক্ষিণী তারকা রাম চরণসহ অনেকে উপস্থিত হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪