| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের জন্য স্থান পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৬:৫৪:০১:অপরাহ্ন  |  ৩০৯৫৩৯ বার পঠিত
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের জন্য স্থান পরিদর্শন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণকে ঘিরে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সচিব জানান, উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কৌশলগতভাবে এই মধ্যবর্তী স্থানটি নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষায়িত চিকিৎসা সেবার অভাবে ভোগা এ অঞ্চলের মানুষের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ হতে যাচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালটির নির্মাণকাজ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য বিভাগসহ মোট চারটি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালটিতে এক হাজার শয্যার ব্যবস্থা থাকবে। এর মধ্যে ৫০০ শয্যা সাধারণ রোগীদের জন্য এবং বাকি ৫০০ শয্যা আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। হৃদরোগ, কিডনি রোগসহ জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা একই ছাদের নিচে নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪