| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিতে আসছেন চিত্রনায়িকা বর্ষা!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৬:৫৬:৫১:অপরাহ্ন  |  ৬৩৯৫৬ বার পঠিত
রাজনীতিতে আসছেন চিত্রনায়িকা বর্ষা!

স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত তারকা দম্পতি আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল। ইতোমধ্যেই অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্ষা। তার স্বামী অনন্ত জলিল আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত  সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন।

অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে। আমরা এর আগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, তবে দেশসেবা করতে হলে কোনো না কোনো দলের প্ল্যাটফর্ম প্রয়োজন হয়।

রাজনীতিতে সততার গুরুত্ব বোঝাতে গিয়ে অনন্ত জলিল এনসিপির (জাতীয় নাগরিক কমিটি) নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন। হাসনাত আব্দুল্লাহর সাহসী ও সোজাসাপ্টা বক্তব্যের প্রশংসা করেন এই নায়ক। 

অনন্ত বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়! 

কেউ সৎ থাকলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় না বলে মনে করেন অনন্ত জলিল। তার মতে, আমি যদি সৎ থাকি তবে জনগণ তা জানবে। এই ধরনের নেতৃত্ব দিলে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪