| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ছদ্মবেশে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১১:২৯:০০:পূর্বাহ্ন  |  ৯৭৬৩১২ বার পঠিত
ভাঙ্গায় ছদ্মবেশে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ
ছবির ক্যাপশন: বামে আসামি (কালো জামা) ডানে ছদ্মবেশী পুলিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে পৃথক দুটি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার মৃত দাউদ মস্তানের ছেলে কাওসার শেখ এবং চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত হাশেম মাতুব্বরের ছেলে খবির মাতুব্বর।

পুলিশ সূত্রে জানা গেছে, খবির মাতুব্বর পেশায় নসিমন চালক। ২০২৫ সালে মাগুরা থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া নিয়মিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অন্যদিকে কাওসার শেখ ভাঙ্গা পৌর এলাকার মাদক কারবারি এবং হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও অবস্থান পরিবর্তনের কারণে পুলিশ তাকে ধরতে পারছিল না।

শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই আতাউর রহমান, এএসআই আজিজুলসহ পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশ ধারণ করে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪