কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘদিন পর ভোটাধিকারের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছে। সে কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা দরকার, যাতে সরকার জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে পারে।
শুক্রবার (তারিখ উল্লেখিত) বেলা ১১টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সুধী সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকারের কোনো কর্মকাণ্ড যদি জনগণের বিপক্ষে যায়, তবে তার সমালোচনা করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল মুজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান (মনা), জেলা বিএনপির সহসভাপতি আবুবক্কর বিশ্বাস, জেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও সাবেক ভিপি আব্দুস সবুর খান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন