| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৯:৫২:২৪:অপরাহ্ন  |  ১৮৯৮২৭ বার পঠিত
অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়া এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে মনির হোসেন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা তুলে ‘বেট জিলি’ নামের একটি অনলাইন জুয়ার সাইটে খেলতে শুরু করেন। এতে তিনি ১ লাখ ৫৫ হাজার টাকা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহতের স্ত্রী মোছাঃ আলফি (২০) ঠাকুরগাঁও সদর থানায় দেওয়া লিখিত আবেদনে জানান, গত বুধবার রাতে তার স্বামী টাকা উত্তোলন করে বাড়িতে ফেরেন। সে সময় তার আচরণে উদ্বেগের ছাপ দেখা গেলেও কিছু জানতে চাইলে তিনি চুপ থাকেন।

পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনলাইন জুয়া খেলতে গিয়ে বিপুল পরিমাণ টাকা হারানোর পর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়।

দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্ত্রী আলফি জানান, “অনলাইন জুয়ায় টাকা হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এটি আত্মহত্যাজনিত ঘটনা। এ বিষয়ে আমাদের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “নিহতের স্ত্রীর লিখিত আবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪