| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইসেন্স নবায়ন না থাকায় ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ২০:১৯:১২:অপরাহ্ন  |  ২৯৩১৯৮ বার পঠিত
লাইসেন্স নবায়ন না থাকায় ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

দাগনভূঞা প্রতিনিধি: লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ‘ইকবাল ব্রিকস’ নামের ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইটভাটাটির লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪