| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ২০:৫০:৪৪:অপরাহ্ন  |  ২৯২১৬৫ বার পঠিত
কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনাকে স্থানীয়ভাবে বিরল ও আনন্দের বলে মনে করছেন সবাই।

গত ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে মাসুমা বেগম (৩০) নামের ওই নারী পাঁচ সন্তানের জন্ম দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী মাসুমা প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে এই পাঁচ সন্তানের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতকরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, “এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। সাধারণত একসঙ্গে এতগুলো সন্তান জন্ম নিলে তাদের ওজন কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। তবে এ ক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যা বেশ আশাব্যঞ্জক।”

তিনি আরও জানান, প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪