| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ২১:৩৩:৪৩:অপরাহ্ন  |  ৩১১০২৮ বার পঠিত
চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

শুক্রবার (১০ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা স্থান ত্যাগ করে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। 

বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪