বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট আর গ্ল্যামার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে নিয়মিত নতুন লুকে হাজির হয়ে চমকে দেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার আধুনিক ফরমাল লুকে ধরা দিয়ে নেটিজেনদের নজর কাড়লেন এই তারকা।
শুক্রবার নিজের ফেসবুক পেজে একঝাঁক নতুন ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে হালকা ক্রিম রঙের একটি ফরমাল স্যুটে দেখা গেছে। ব্লেজার ও প্যান্টের সঙ্গে সাদা ইনার এবং মানানসই হ্যান্ডব্যাগ তার সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া।
খোলা চুল, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি সব মিলিয়ে তাকে বেশ আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস দেখিয়েছে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, নমনীয় আভিজাত্যের মাঝেও সাহসিকতার ছোঁয়া।
ছবি প্রকাশের পর থেকেই পোস্টটিতে ভক্তদের ইতিবাচক মন্তব্যের ঢল নামে। অনেকেই তার ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, বাংলাদেশের নায়িকা বলতে আমি তোমাকেই বুঝি মিম। আবার কেউ কেউ তার এই লুককে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তুলনা করে প্রশংসা করেছেন।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বর্তমানে দেশের বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি তিনি ওয়ালটন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ওই আয়োজনেই এই ফরমাল লুকে হাজির হয়েছিলেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম