সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, সমাজ পরিবর্তনে ঈমামদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কারন সমাজে এখনো ঈমামদের কথা মানুষ মুল্যায়ন করে, বিশ্বাস করে।
তিনি আরও বলেন, ঈমামদের ঈমামতি করার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহন করা উচিত, কারন তাদের সমাজের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে।
শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষিত ঈমামদের সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে একথাগুলো বলেন।
উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার ভূমি শারমিন আক্তার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান আলী প্রমূখ।
রিপোর্টার্স২৪/ঝুম