| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিণাকুণ্ডুতে ২টি খাল সংস্কার কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৪:১৩:৫৪:অপরাহ্ন  |  ২০৪৭০০ বার পঠিত
হরিণাকুণ্ডুতে ২টি খাল সংস্কার কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুটি খাল সংস্কার ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল এবং কাপাশহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪