শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার খান এর অংশগ্রহনে শনিবার (১১ এপ্রিল) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্ননতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা, এডিস মশা ও মশার নার্ভা নিধনে মশক নিধন স্প্রে, হ্যান্ড লিফলেট ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর, বাস-টেম্পু স্ট্যান্ড, প্রধান সড়কের পাশের পয়ঃনিস্কাশনের ড্রেন পরিস্কার ও মশক নিধন স্প্রে করা হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ অভিযানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আশফুল আলম,
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মূন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহানঙ্গীর আলম হিরা, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি এস এম সোহাগ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলা-উপজেলা,বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, এই অভিযানটি প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু