| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৬:১৮:০১:অপরাহ্ন  |  ২০৩৩১৪ বার পঠিত
ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে নাজাত হজ কাফেলার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রশিক্ষণ প্রদাণ করেন ভুটিয়ারগাতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, এ এইচ বি ট্রাভেলস-এর চেয়ারম্যান হারুন অর রশিদসহ অন্যান্যরা|

প্রশিক্ষণ কর্মশালায় ৪৪ জন হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন| এছাড়াও কর্মশালায় হজযাত্রীদের মাঝে ব্যাগ, ছাতাসহ উপকরণ বিতরণ করা হয়|


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪