| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৭:৩২:৩১:অপরাহ্ন  |  ২৬৮২২৩ বার পঠিত
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের পাড়ে কয়েকজন ডাকাত  ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদ পান থানা পুলিশ। সংবাদ পেয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল (২১), মোঃ আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মোঃ মিরাজুল ইসলাম (৩২) এবং শাওন সরদার (২১) কে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের আরও ১১/১২ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটকরা সকলেই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করা হয়েছে। 

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪