| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলাশীর 'জিয়া খাল' পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৯:০৫:০৫:অপরাহ্ন  |  ১৭০৪ বার পঠিত
উলাশীর 'জিয়া খাল' পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১১এপ্রিল) দুপুরে মন্ত্রী যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ‘জিয়া খাল’ পুনঃখননের স্থান পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন বলে তিনি জানান। আগের মত এবারও গোটা শার্শাবাসী কাধে কাধ লাগিয়ে খাল খননে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকোট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন,বেনাপোল বিএনপি'র পৌর সহ-সভাপতি একে এম আতিকুজ্জামান সনি,সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের শার্শায় দলীয় নেতা কর্মিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪