বগুড়া প্রতিনিধি: এক্স ক্রিকেটারস বগুড়ার আয়োজনে এসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট টিম শুভ সূচনা করেছেন। শনিবার (১১এপ্রিল )সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বগুড়া-৬ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম, এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: আসিফ রব্বানী। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিতে উপস্থিত ছিলেন বগুড়া ডি এস এর সাবেক সাধারণ সম্পাদকও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম আর সিদ্দিক লেমন,রিভোর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, নর্দান স্ক্রিন ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান,ল্যান্ড সেল এর চেয়ারম্যান এমদাদ আহমেদ বাবু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খাজা আবু হায়াত হিরু, শহীদ চান্দ্রু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শাহেদুল ইসলাম রবি, হাদিয়া জামান শিশির, মারুফ হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বগুড়ার ইনডিপেনডেন্স ক্রিকেট টিম ৭ উইকেটে রংপুর ইয়ং ক্রিকেট ক্লাব কে পরাজিত করেছে। রংপুর ইয়ং ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঋতু ৪১ এবং শিহাব ২৪ রান করেন। ইন্ডিপেন্ডেন্ট এর বলার নাহিদ ৪টি এবং আবির ৩টি উইকেট লাভ করেন। যবে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট টিম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাঈদ ৩৩ এবং আবির ৩১ রান করেন। ইয়ং ক্রিকেট ক্লাবের শিহাব দুইটি উইকেট লাভ করেন।ইনডিপেনডেন্স ক্রিকেট টিমের আবির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলায় আম্পায়ার ছিলেন সাজু ও ফিরোজ।
রিপোর্টার্স২৪/মিতু