| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১২:০৯:৫৭:অপরাহ্ন  |  ২৭১৬৭০ বার পঠিত
রাজবাড়ীর পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ।

নিহত ওই রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

স্থানীয়দের বরাতে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং বাড়ি ফিরতে দেরি হবে।

রোববার ভোরে পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। রিকশা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪