| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৎস্য ঘের দখল পেতে কৃষকদল-যুবদল নেতার সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৬:৪১:৩৫:অপরাহ্ন  |  ১৯৭৯১০ বার পঠিত
মৎস্য ঘের দখল পেতে কৃষকদল-যুবদল নেতার সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগনেতা কর্মীদের কবল থেকে ৮৩ বিঘা মৎস্য ঘের টি দখল পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে জমির মালিকপক্ষদের মধ্যে বক্তব্য রাখেন আটুলিয়ার হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর পুত্র সাবেক উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম আলতাব হোসেন লাভলু। 

তিনি লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগর আটুলিয়া মৌজা চরেরবিল গ্রামে আমার ও আমার পরিবারের ২৭ একর ৮৩ শতক জমির মৎস্য ঘেরটি দীর্ঘদিন যাবৎ তৎকালীন আওয়ামী লীগের শাসনামলে আওয়ামীলীগের দলীয় নেতা ও কর্মীরা অবৈধভাবে জোরপূর্বক দখল করে নেয়। ইশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাছিম সরদারের নেতৃত্বে আটুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুর সানা, ছাত্রলীগের সেক্রেটারী মোস্তাকিম বিল্লাহ, শ্রমিকলীগের ইউনিয়ন সেক্রেটারী আব্দুল্যাহ সানা, কৃষকলীগের ওয়ার্ড সেক্রেটারী মিজানুর সানা, কৃষকলীগ সদস্য লুৎফর সানা, বিকাশ চন্দ্র মহালদার, রবিউল সানা এবং বহিরাগত ৭০/৮০ জন লোক নিয়ে ঘেরটি সন্ত্রাসী-কায়দায় অবৈধ ভাবে দখল করে নেয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী হওয়ায় সুবিচার না পেয়ে প্রকৃত জমির মালিকরা হতাশায় ভুগছে। বরং বার বার হামলা, মামলার ও স্বীকার হয়ে বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন বাধ্য হয়েছে। 

চরের বিল গ্রামে ২৭ একর ৮৩ শতক জমি রের্কডীয় হওয়ায় সরকারী খাজনা, দাখিলা পরিশোধ করলেও প্রতিপক্ষের কোন স্বর্ত না থাকা সত্তেও জোর পূর্বক অবৈধভাবে মৎস্য ঘেরটি দখল করে রেখেছে। ঘেরটির জমি কোবলা এবং পৈত্রিক সম্পত্তি। 

জমির অপর মালিক পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামও সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৮৩ বিঘা মৎস্য ঘেরটি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কবল থেকে উদ্ধার করতে বারবার প্রচেষ্টা করতে ব্যর্থ হই। বরং তারা দেশি অস্ত্র, রাম দাও, লাঠি বাড়িতে মজুদ রেখে খুন, যখম, মারামারি ও মিথ্যা মামলা হামলার হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগনেতা কর্মীদের কবল থেকে অবৈধভাবে দখলে রাখা ৮৩ বিঘা মৎস্য ঘের টি বৈধ ভাবে দখল পেতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪