| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে ফিলিং স্টেশনে হার্ট অ্যাটাকে মৃত্যু শিক্ষকের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৭:১০:৫৩:অপরাহ্ন  |  ১৭৫৭৫৯ বার পঠিত
রংপুরে ফিলিং স্টেশনে হার্ট অ্যাটাকে মৃত্যু শিক্ষকের

রংপুর প্রতিনিধি:রংপুরে ফিলিং স্টেশনে মেহেদী নামের এক শিক্ষকের হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যু ঘটে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর নগরের মেসার্স সুরমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেসার্স সুরমা ফিলিং স্টেশনে মোটরসাইকেল নিয়ে যান মেহেদী। এ সময় হটাৎ তিনি মাটিতে ঢলে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা মুহূর্তেই সিসিটিভি ফুটেজ থেকে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।  

মৃত শিক্ষক মেহেদীর বাবা বেগম রোকেয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুল মতিন। তাঁর এমন মৃত্যুতে স্বজন, সহকর্মী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪