| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৮:১৯:০৫:অপরাহ্ন  |  ২৯৮৬০৭ বার পঠিত
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: নাটোরে ছাত্রদল নেতা ইকবাল হোসেন বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে বহিষ্কার করেছে ছাত্রদল।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামেবনপাড়া  ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা ইকবাল হোসেনের স্ত্রী। সেখানে তিনি উল্লেক করেন, ১৬ বছর বয়সী ছোট বোনকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে পরে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় ইকবাল হোসেন ও তার ছোটভাই মাহবুবকে গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানান। 

ঘটনা জটিল হয়ে পড়ে যখন, ছোট বোন ৩মাসের অন্তঃসত্ত্বা যায়। এরপর ৩ এপ্রিল থেকে আকস্মিক নিখোঁজ হয় যায় ছোটবোন। এ ব্যাপারে থানায় জিডি করলে পুলিশ তাকে উদ্ধার করে বাবার জিম্মায় পৈাঁছে দেয়। পরবর্তিতে পূনরায় ইকবালসহ তার ছোট ভাই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চারলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

এ বিষয় পুলিশ জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। এ ব্যাপারে তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪