| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৮:৫২:৫৩:অপরাহ্ন  |  ২৯৭৩৪৮ বার পঠিত
কুমিল্লায় সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

রিপোর্টার্স ডেস্ক: জনতা ব্যাংকের কুমিল্লার হোমনা শাখার সাবেক ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেনের বাসায় চুরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা সদরের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ও তাঁর স্ত্রী সন্ধ্যায় বাসার বাইরে বের হলে সংঘবদ্ধ চোর চক্র তাঁর তিনতলা বাসার তৃতীয় তলার একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে চোরেরা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বাসায় ফিরে তাঁরা চুরির বিষয়টি টের পান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪