| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদের চাচার ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১০:১৪:৩১:পূর্বাহ্ন  |  ১৯২২২৭ বার পঠিত
সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদের চাচার ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি: দৈনিক আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল) এর নোয়া চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফিজার মোল্লা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের মৃত মাহাফুজার রহমানের চতুর্থ সন্তান।

নিহতের বড় ভাই মিজানুর রহমান (সুনা) জানান, আমার ভাই ফিজার মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগ সহ নানা ধরনের অসুস্থতা জনিত রোগে ভুগছিলেন। গতকাল রবিবার সকালে মাগুরার একটি ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস চলাকালে বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন। 

সাংবাদিক মাসুদ বলেন,  চাচার মৃতদেহ ঢাকা থেকে আনার প্রস্তুতি চলছে। শহরেন নিজ গ্রামে মুতদেহ ফিরে আসার পর জানাজা শেষে, ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। 

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪