| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে আহত হনুমান নিজেই এলো হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১০:৪২:০৬:পূর্বাহ্ন  |  ১৯৪০২৫ বার পঠিত
যশোরে আহত হনুমান নিজেই এলো হাসপাতালে

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক ব্যতিক্রমী ঘটনায় চিকিৎসা নিতে নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে হাজির হয়েছে একটি আহত হনুমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণীটির চিকিৎসা দেন।

চিকিৎসার দৃশ্যের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। আহত প্রাণীটিকে চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের প্রশংসা করছেন অনেকেই।

ডা. মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। এরপর থেকেই প্রাণীটি চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ঘুরছিল। এর আগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাসপাতালে এসে হনুমানটি প্রথমে একটি টেবিলে বসে এবং পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল খুলে গন্ধ নেয়, এমনকি কিছু খাওয়ারও চেষ্টা করে। চিকিৎসার সময় আশ্চর্যজনকভাবে শান্ত ছিল এবং কোনো বাধা দেয়নি।

পরে ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের ভাষায়, প্রাণীটির আচরণ অনেকটা বাক্‌প্রতিবন্ধী মানুষের মতো ছিল—যেন সে নিজেই বুঝিয়ে দিচ্ছিল তার চিকিৎসা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪