| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১১:০৮:৩৫:পূর্বাহ্ন  |  ৪২৯২১ বার পঠিত
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: পর্দায় অনিয়মিত হলেও ব্যক্তিগত জীবন, লুক ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সারা বছরই আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

সাক্ষাৎকারে বিয়েকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কি না এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। তিনি জানান, খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করা তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, পরিপক্বতা অর্জনের আগে কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার জীবনে ফেরার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে সরাসরি কিছু না বললেও বিষয়টি এড়িয়ে যাননি এই অভিনেত্রী। তিনি বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই,” যা তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অপু বিশ্বাস। তার ভাষ্য, এসব নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না। বরং অধিকাংশ সময় তিনি সেগুলো এড়িয়ে চলেন এবং কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।

সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, আগে আমি অনেকটাই বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলতাম বা করতাম, সেটা সব সময় বুঝতাম না। কারণ ক্যামেরা মানেই পাবলিক ফেস এটা বুঝতে সময় লেগেছে।

এদিকে সাম্প্রতিক কাজের প্রসঙ্গে জানা গেছে, গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪