| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:১০:৫০:অপরাহ্ন  |  ১৯১৩১৭ বার পঠিত
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় রিগান আলী নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সাথে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড প্রদান করা হয়। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় ঘোষনা করেন।

রিগান আলী মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের  আবুল কালামের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১ টার সময় শোলমারী গ্রামের তৃতীয় শ্রেনীর ছাত্রী ভিকটিম তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় ভিকটিম রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশিরা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। 

এঘটনায় ভিকটিমের চাচা শাহাবুদ্দিন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত রিগান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 

মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যে সন্দেহতীতভাবে দোষী প্রমাণীত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪