| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:৩৭:২৭:অপরাহ্ন  |  ২৭৯৭১৬ বার পঠিত
গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক

রিপোর্টার্স ডেস্ক: বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ১০-১২টি ইয়াবা বড়ি গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সানোয়ারকে সন্দেহভাজন হিসেবে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। 

আটক হওয়ার পর সানোয়ার তার সঙ্গে থাকা ১০-১২টি ইয়াবা বড়ি কৌশলে চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. ফকরুল আবেদীন বলেন, পুলিশের হাতে আটক সানোয়ার হোসেনের জ্ঞান ফিরেছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪