| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চান আইনজীবীরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৭:৪৮:২৮:অপরাহ্ন  |  ২৬৬৮০৯ বার পঠিত
ফেনীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চান আইনজীবীরা

ফেনী প্রতিনিধি: ফেনীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত ভবন নির্মাণকাজ শুরুর দাবিতে তিন মাসের আল্টিমেটাম ঘোষণা করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন খান নয়ন।

সোমবার সকাল ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে এবং অডিটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, জেলা জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টু, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট নুরুল আবসার চৌধুরী মুকুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ ও অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীতে দীর্ঘদিন ধরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পেতে বিলম্ব হচ্ছে। একেকটি আদালতে পর্যায়ক্রমে একাধিক বিচারককে বসতে হচ্ছে, যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে।

তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ভবন নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হলেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাজ বাস্তবায়ন হয়নি। অথচ ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো কাজ শুরু হয়নি।

বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও ফেনী জেলা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। একইভাবে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনেও ফেনী পিছিয়ে রয়েছে।

পরে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার কথা জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪