| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৭:৫৭:৪২:অপরাহ্ন  |  ২৫৯০১২ বার পঠিত
জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে কল সেন্টারের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সোমবার (১৩এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, জনগণের সমস্যা দ্রুত শোনা এবং কার্যকর সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। 

এ উদ্যোগের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয়তা জানাতে পারবেন। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে। 

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ প্রাঙ্ক কল বা মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন। এতে জনসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪