| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৮:৩৫:৫৩:অপরাহ্ন  |  ২৫২২৫৪ বার পঠিত
ধর্ষণে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

রিপোর্টার্স ডেস্ক: ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটপাটে বাধা দেওয়ায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরাজ নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক মিরাজ একই গ্রামের বাসিন্দা মো. কামালের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার দুপুরে গ্রেপ্তার যুবককে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ওই গৃহবধূ ও তার বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ২টার দিকে স্থানীয় যুবক মিরাজসহ একটি সংঘবদ্ধ চক্র ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ওই গৃহবধূকে শারীরিককভাবে নির্যাতন করে। তারা গৃহবধূ কাছে থাকা স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় গৃহবধূর বাবা বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিরাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪