| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজটে নাকাল ঢাকা, তীব্র গরমে স্বাস্থ্য ঝুকিতে যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ২০:০০:০৮:অপরাহ্ন  |  ২৬০৫১৫ বার পঠিত
যানজটে নাকাল ঢাকা, তীব্র গরমে স্বাস্থ্য ঝুকিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার:  রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অল্প দূরত্ব অতিক্রম করতেই যেখানে কয়েক মিনিট সময় লাগার কথা, সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে যাত্রীদের অস্বস্থির মাত্রা যেমন বাড়েছে তেমনি পড়ছেন স্বাস্থ্য ঝুকিতে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার প্রধান সড়কগুলোর মধ্যে গুলশান, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও মিরপুর এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে। সেই সাথে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আজ ঢাকায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেকেই মাথা ঘোরা, ক্লান্তি ও অস্বস্তিতে পড়েছেন বলে জানিয়েছেন। বিশেষ করে গণপরিবহনে যাতায়াতকারীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

শাহবাগ থেকে মিরপুরগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, “সাধারণত শাহবাগ থেকে মিরপুর-১০ যেতে ৪৫-৫৫ মিনিটের রাস্তা। আজ দের ঘণ্টারও বেশি সময় লেগেছে। 

নবম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষে যানজটের মধ্যে বাসায় ফিরতে খুব ক্লান্ত হয়ে যাই। তার উপর এই গরম সহ্য করা কঠিন।

গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় দীর্ঘ সময় থাকলে বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়া একসঙ্গে হলে রোগের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রোক, পেশির খিঁচুনি, ডায়রিয়া, ঘামাচি, শ্বাসকষ্ট, হাপানি এবং হামের মত রোগে আক্রান্ত হতে পারে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪