| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ০৯:১৫:২৮:পূর্বাহ্ন  |  ৬০০১৬ বার পঠিত
শৈলকুপায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি: শৈলকুপা উপজেলার মৌকুড়ী গ্রামে জ্বরের ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে বায়েজিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ ওই গ্রামের শ্রমজীবী মহব্বত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি। সোমবার রাত ১০টার দিকে জ্বর কমাতে মা তাকে অর্ধেক নাপা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত ট্যাবলেটটি শিশুর গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এহতেশাম শহীদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গলায় কোনো কিছু আটকে গেলে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই জীবন সংকট তৈরি হয়। শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। জ্বরের জন্য ট্যাবলেটের পরিবর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপজাতীয় ওষুধ খাওয়ানো নিরাপদ।

শৈলকুপা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪