| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনগুলো হবে স্বস্তির: নুরুল হক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১২:০৭:০১:অপরাহ্ন  |  ২৫৪৪৪১ বার পঠিত
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনগুলো হবে স্বস্তির: নুরুল হক

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবাই সহযোগিতা করলে আগামী দিনগুলো দেশের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের সামনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক আরও বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ শুরু হবে। তিনি বলেন, নতুন বছর সবার জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ বয়ে আনুক। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের আগে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠ-এ গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী নুরুল হক। এতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আালতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিমসহ অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়ন কাজ এবং উপজেলা প্রশাসন পরিচালিত উপকূল পাঠাগারের উদ্বোধন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪