| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে বাংলা বর্ষবরণ বর্ণিল করতে লাঠিখেলা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১২:৫২:২৭:অপরাহ্ন  |  ১৮৮০৮৫ বার পঠিত
নড়াইলে বাংলা বর্ষবরণ বর্ণিল করতে লাঠিখেলা অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রতিনিধি নড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে জমজমাট লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণের আনন্দকে বর্ণিল রঙে রাঙাতে ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ লাঠিখেলার আয়োজন করা হয়।

এ সময় দেখা যায়, পুরুষ, শিক্ষার্থীসহ নানা বয়সের লাঠিয়ালরা সাদা পোশাকে লাঠি হাতে খেলায় অংশ নেন। তারা দুই দলে ভাগ হয়ে একে অন্যের ওপর প্রতীকী হামলায় অবতীর্ণ হন। বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালদের লাঠি চালনা মাতিয়ে তোলে দর্শনার্থীদের।

সাজের খেলা, ছোট-বড় লাঠির খেলা, ঢাল-সড়কিসহ নানা পর্বে সাজানো এ দৃষ্টিনন্দন আয়োজন চলে প্রায় ঘণ্টাব্যাপী। উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোমুগ্ধকর এ আয়োজন। দারিয়াপুর লাঠিয়াল দলের নানা বয়সের ১৬ জন লাঠিয়াল প্রদর্শনীতে অংশ নেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরসহ জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণকে আনন্দঘন করে তুলছে ঐতিহ্যবাহী এ লাঠিখেলা। আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪