| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১২:৫৪:৪১:অপরাহ্ন  |  ২৯২০০০ বার পঠিত
শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যের কল্যাণে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

পরে একই দিন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও কার্যসম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪