| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১২:৫৭:১০:অপরাহ্ন  |  ২৫৫৪৫০ বার পঠিত
শেরপুরে হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি: ‘সবার জন্য শিক্ষা’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে হরিজন সম্প্রদায়ের পিছিয়ে পড়া প্রান্তিক ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা-সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।

এ সময় তিনি বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে জেলা পরিষদের মানবিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু হলো। আমরা অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সবার সহযোগিতায় শেরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সহায়ক উপকরণ হিসেবে মানসম্পন্ন স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪