| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরুষদের প্রতি ক্ষোভের কারণ জানালেন নোরা ফাতেহি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:৩২:৩৪:অপরাহ্ন  |  ২৫৯৩৫০ বার পঠিত
পুরুষদের প্রতি ক্ষোভের কারণ জানালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, শৈশবের পারিবারিক অভিজ্ঞতার কারণে তার মধ্যে পুরুষদের প্রতি একধরনের ক্ষোভ ও মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

নোরা বলেন, ছোটবেলাতেই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে এবং এরপর বাবার সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। এই দীর্ঘ অনুপস্থিতিই তার ভেতরে ‘ড্যাডি ইস্যু’ তৈরি করেছে বলে তিনি স্বীকার করেন। তার ভাষায়, এটি একান্তই পারিবারিক ও ব্যক্তিগত বিষয়।

তিনি আরও জানান, শৈশবের এই অভিজ্ঞতা তার মধ্যে ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ বা একা হয়ে যাওয়ার ভয় তৈরি করেছিল, যা পরবর্তীতে তার ব্যক্তিগত সম্পর্কগুলোতেও প্রভাব ফেলেছে। অনেক সময় এই ভয় থেকেই তিনি ভুল সম্পর্কের মধ্যেও থেকে গেছেন বলে উল্লেখ করেন।

নোরা বলেন, একা হয়ে যাওয়ার ভয়ে ভুল মানুষের সঙ্গে থাকা কখনও সুখের নয়। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে নিজের ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, রক্ষণশীল পারিবারিক পরিবেশ ও আধুনিক জীবনধারার মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে একসময় তিনি মানসিক চাপে ভুগেছেন। নিজের ইচ্ছা ও পরিবারের প্রত্যাশার দ্বন্দ্বেও নিজেকে হারিয়ে ফেলার অভিজ্ঞতার কথা জানান তিনি।

এই পুরো জীবনের সংগ্রামে তার সবচেয়ে বড় শক্তি ছিলেন মা এ কথা উল্লেখ করে নোরা বলেন, কঠিন সময়ে তার মা সবসময় পাশে ছিলেন এবং তিনিই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

বর্তমানে এই মানসিক জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেত্রী। একই সঙ্গে তিনি পরামর্শ দেন, নিজের অনুভূতিকে বোঝা, সময় দেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

সবশেষে নোরার বার্তা সুস্থ সম্পর্ক গড়তে হলে আগে নিজের ভেতরের না বলা কষ্টগুলোকে বুঝে সেগুলোর ওপর কাজ করতে হবে।

সূত্র: এই সময়


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪