| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ০৭:৫৮:১৮:পূর্বাহ্ন  |  ৯৪৭৬৪৬ বার পঠিত
পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গী হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা  করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক ব্যাক্তিকে আসামি করা হয়েছে। নিহতের বড় ভাই একটি অভিযোগ জমা দিয়েছেন। সেটিই আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। এখনও সই-সাক্ষর চলছে।

মামলায় পীরের দরবারে হামলার ব্যাপারে উস্কানির কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের নামে একটি হত্যা মামলা করেছেন নিহতের বড়ভাই ফজলুর রহমান।

যদিও এর আগে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা না করার কথা জানিয়েছিল তার পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়-স্বজন বসে পুলিশ কর্মকর্তাদের সামনেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন নিহত পীর শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান।

রিপোর্টাস২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪