| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের পানেরহাটে বাংলা নববর্ষ উদযাপিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৫:৪৯:২৩:অপরাহ্ন  |  ১৮৭৮৯৮ বার পঠিত
বাগেরহাটের পানেরহাটে বাংলা নববর্ষ উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জমকালোভাবে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানেরহাট পরিচালনা কমিটির সভাপতি শেখ মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. ছালাম বিশ্বাসের সঞ্চালনায় মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডের খাজনামুক্ত পান ক্রয়-বিক্রয় কালেকশন পয়েন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিলজংগ ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বিল্লাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল-মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ সেলিম উদ্দিন, শেখ আল মাহমুদ দীপু, সুলতান আহমেদ বাবু, মোড়ল দেলোয়ার হোসেন, শেখ মনসুর আলী ও মোল্লা ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পান ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।

বর্ষবরণ উৎসবে মাথাভাঙ্গা বাসস্ট্যান্ড পানেরহাটের ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ও ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।

এমন চমৎকার আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পান ক্রেতা-বিক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪