| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ব্রিটনি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৯:০৫:৪৯:অপরাহ্ন  |  ২৬৯৫৬৬ বার পঠিত
মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ব্রিটনি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে আবারও বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। মাসখানেক আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ব্রিটনির একজন প্রতিনিধি রোলিং স্টোনকে এ তথ্য নিশ্চিত করেন।

রোলিং স্টোনের প্রতিবেদনে বলা হয়, ব্রিটনি নিজেই এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হন এই শিল্পী। পরে স্বল্প সময়ের মধ্যেই কারামুক্ত হলেও ঘটনাটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

এই পরিস্থিতির মধ্যেই ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করে জীবনধারায় পরিবর্তন আনতে চান। সে লক্ষ্যেই স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছেন। তার ঘনিষ্ঠদের মতে, পরিবারও এ সিদ্ধান্তে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ব্রিটনি স্পিয়ার্সের জীবনে এমন সংকট নতুন নয়। ২০০৭-০৮ সালের সময়টিতে তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত আচরণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। সেই সময় আদালতের নির্দেশে তার ওপর ‘কনজারভেটরশিপ’ আরোপ করা হয়, যার মাধ্যমে তার ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ চলে যায় তার বাবা জেমি স্পিয়ার্স-এর হাতে।

ব্রিটনির প্রতিনিধি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ব্রিটনি সঠিক উদ্যোগ নেবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আশা করি, এটি তার জীবনে পরিবর্তনের প্রথম ধাপ হবে। এই কঠিন সময়ে তিনি যেন প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন পান, সেটিই আমাদের কামনা।

তিনি আরও বলেন, ব্রিটনির ঘনিষ্ঠজনরা তার সুস্থতা ও ভবিষ্যৎ সফলতার জন্য একটি পরিকল্পনা করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪