| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ টাকার জন্য খুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ২৩:২৪:১৬:অপরাহ্ন  |  ২৫৪৭১৭ বার পঠিত
১০ টাকার জন্য খুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় মো. তৌহিদ নামে এক যুবক তার চাচি আয়েশা খাতুনকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, তারা মিয়ার ভাই লাল মাহমুদের ছেলে তৌহিদ তারা মিয়া ও আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পান। বিকেলে তৌহিদ ধারের ১০ টাকা ফেরত চাইলে আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে মারামারি বেধে যায়। এসময় ঠেকাতে গেলে আশিকের মা আয়েশাকে ছুরিকাঘাত করেন তৌহিদ। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪