| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের ও নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১১:২৪:০৫:পূর্বাহ্ন  |  ৪১৮২৭ বার পঠিত
মায়ের ও নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি সবসময়ই ভক্তদের নজরে থাকেন তার ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে। পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে এবারও তিনি শেয়ার করেছেন নিজের শৈশবের আবেগময় স্মৃতি, যা নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমণি জানান, ছোটবেলায় তিনি নিজের মা ও নানীর শাড়ি কেটে বৈশাখের নতুন জামা বানাতেন। সেই সময়ের আনন্দ ও উচ্ছ্বাস এখনো তার মনে গভীরভাবে গেঁথে আছে বলে উল্লেখ করেন এই নায়িকা।

তিনি লেখেন, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কী আনন্দ, সে যে কী আনন্দ।

শৈশবের সেই ঐতিহ্য এবার তিনি ফিরিয়ে আনছেন নিজের সন্তানদের জন্য। নিজের ব্যবহৃত শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন পরীমণি। সন্তানদের নতুন সাজে দেখার অপেক্ষায় এখন তিনি ভীষণ উচ্ছ্বসিত।

পোস্টে তিনি আরও লেখেন, আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তাদের মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।

সন্তানদের সেই নতুন সাজে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, তাদের এমন সুন্দর লাগবে এটা তিনি মন ভরে উপভোগ করতে চান। উৎসবের এই আবেগঘন মুহূর্তে পরীমণির পোস্ট ঘিরে ভক্তদের মাঝেও নস্টালজিয়া ও ভালোবাসার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪