| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের সংসার ভাঙার গুঞ্জন রণবীর-দীপিকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৫:২৩:১০:অপরাহ্ন  |  ৩৮৯১৬ বার পঠিত
ফের সংসার ভাঙার গুঞ্জন রণবীর-দীপিকার

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেম ও প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে রেডিটে ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, এই তারকা দম্পতির সম্পর্কে দীর্ঘদিনের মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রণবীর বা দীপিকা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এরই মধ্যে রণবীর সিং অভিনীত নতুন আলোচিত সিনেমা ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ ঘিরেও আলোচনা চলছে। সিনেমার সাফল্যের সময় দীপিকার নীরবতা এবং প্রিমিয়ার অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়েও সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। যদিও পরবর্তীতে দীপিকা জানান, তিনি আগেই সিনেমাটি দেখে ফেলেছেন।

অন্যদিকে, দম্পতির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিচ্ছেদের এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা রণবীর নিজেই তখন অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই এবং তারা ভালো আছেন।

সব মিলিয়ে, বলিউডের এই জনপ্রিয় জুটিকে ঘিরে গুঞ্জন নতুন কিছু নয় বলে মনে করছেন অনেক ভক্ত। বাস্তবতা ও গুজবের মধ্যে পার্থক্য জানতে এখন সবার নজর তাদের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪