| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৫:৫৭:৪১:অপরাহ্ন  |  ৩৮৪৩৬ বার পঠিত
আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া জানালেন, কাজের সংখ্যা নয়, নিজের স্বাচ্ছন্দ্য ও জীবনযাপনকেই বেশি গুরুত্ব দেন তিনি। তাই ইচ্ছে করেই কম কাজ করেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন স্পর্শিয়া। কেন তাকে সমসাময়িক অনেক শিল্পীর তুলনায় পর্দায় কম দেখা যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস।”

তিনি আরও বলেন, নিজের জীবনে খুব বেশি চাহিদা না থাকায় কাজের জন্য অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন অনুভব করেন না। তার ভাষায়, “আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনে খুব একটা ডিমান্ড নেই।”

তারকাদের জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের ধারণা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, অনেকেই বাইরে থেকে তাকে ‘মুডি’ বা ‘হাই-ফাই’ জীবনযাপনের মানুষ মনে করেন, যা বাস্তবতার সঙ্গে মেলে না।

অভিনেত্রী স্পষ্ট করে জানান, তার জীবনযাপন একেবারেই সাধারণ এবং চাওয়া-পাওয়াও সীমিত। “আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে,” যোগ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪