| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৬:০৪:০৫:অপরাহ্ন  |  ২৬১৬৪০ বার পঠিত
ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 'স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট' আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ​সংগঠনের জেলা শাখার সভাপতি সামসুল আলম, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ​এমদাদুল হক, অর্থ সম্পাদক ​জহিরুল ইসলাম সহ জেলার ১০ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন গত বছরের ২৮ জানুয়ারি  দেয়া সরকারি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলেও জানান তারা। 

​মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪